kolkata

3 years ago

Bus accident at Saltlake : সল্টলেকে বেপরোয়া গতির জেরে বাস দুর্ঘটনায় মৃত ১

salt lake road accident
salt lake road accident

 

কলকাতা, ২২ এপ্রিল  : সল্টলেকে বেপরোয়া গতির জেরে বাস দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। শনিবার সকালে দুর্ঘটনা ঘটে। আইল্যান্ডে ঘোরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সল্টলেকের জিসি কমিউনিটি হলের সামনে এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। এদিন যাদবপুর এইটবি-করুণাময়ী এস-৯ বাসটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। আহত হন ৮-১০ জন। বৃন্দাবন প্রধান নামে এক রিকশা চালকের মৃত্যু হয়। এদিন সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। যাদবপুর থেকে করুণাময়ীর দিকে আসছিল বাসটি। আইল্যান্ডে ঘোরার সময় সেখানে থাকা একটি রিক্সা স্ট্যান্ডে উঠে পড়ে বাসটি। এরপরই ফুটপাথে উঠে একটি গাছে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে বিধাননগর মহকুমা হাসপাতাল ও কয়েকজনকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বৃন্দাবন প্রধান মুর্শিদাবাদের বাসিন্দা। কেষ্টপুরে ভাড়া থাকতেন তিনি

You might also like!