
কলকাতা, ১৬ অক্টোবর : মহানগরী তিলোত্তমায় ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। রবির সন্ধ্যায় দমদম বিমানবন্দরে এসে পৌঁছন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনাল্ডিনহো। সোমবার কলকাতায় এক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। দিনভর তাঁর নানা কর্মসূচি রয়েছে। রাজারহাটে নিজের নামাঙ্কিত ফুটবল অ্যাকাডেমিতে যাওয়ার পাশাপাশি শ্রীভূমি, আহিরিটোলা যুবকবৃন্দের পুজোয় উপস্থিত থাকবেন। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
রবির সন্ধ্যায় দমদম বিমানবন্দরে এসে পৌঁছন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনাল্ডিনহো। বিমানবন্দরে কয়েক হাজার ফুটবল প্রেমী উপস্থিত হয়ে ব্রাজিলের এই বিশ্বজয়ী দলের তারকাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি রোনাল্ডিনহোকে স্বাগত জানান বিশ্বকাপের রেপ্লিকা উপহার দিয়ে। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত তাঁকে আনার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছেন।
