
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রগতি ময়দান থানা এলাকার একটি ঘটনায় ঘনাচ্ছে রহস্য। এক চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে একটি বহুতলের নীচ থেকে। উল্লেখ্য ওই বহুতলে বাস করতেন তাঁর বান্ধবী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সোমবার গভীর রাতে গতি ময়দান থানা এলাকায় একটি বহুতলের নীচ থেকে উদ্ধার করা হয়েছে এক চিকিৎসকের দেহ। ওই বহুতলে থাকেন চিকিৎসকেরই বান্ধবী। তাঁর বান্ধবী বিদেশি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রগতি ময়দান থানায় রয়েছেন বান্ধবী। ঠিক কী ঘটনা ঘটেছে, তা তাঁর কাছ থেকে জানছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে চিকিৎসকের নাম শুভঙ্কর চক্রবর্তী। সোমবার রাতেই বহুতলের পাঁচ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু কিভাবে পড়ে গেলেন তিনি? তা খতিয়ে দেখছেন তদন্তকারী দল।
(খবরটি সবেমাত্র পাওয়া গিয়েছে, বিস্তারিত খবরটি জানতে পেজটি বারংবার রিফ্রেশ করুন)
