
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার সরকারি স্কুলের শিক্ষিকাদের ছুটি নিয়ে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে উদ্যোগী পর্ষদ। সন্তানের বোর্ড পরীক্ষায় ছুটি নিতে পারেন স্কুল শিক্ষিকারা। নবান্নের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি কোনও শিক্ষিকার সন্তান মাধ্যমিক পরীক্ষা দেয় সেক্ষেত্রে তিনি ওই সময় ছুটির জন্য আবেদন করতে পারবেন। এতদিন পর্যন্ত সন্তান অসুস্থ হলে সেই ছুটির জন্য আবেদন করতে পারতেন শিক্ষক এবং শিক্ষিকারা।
তবে কেন শুধুমাত্র এই সুযোগ পাবেন শিক্ষিকারা? তা নিয়ে উঠছে প্রশ্ন। পর্ষদের এক অধিকর্তা জানান, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী এবং স্ত্রী দুই জনেই শিক্ষকতা করেন। সেক্ষেত্রে যাতে দুইজনেই এই সুবিধা না নেন সেই কথা মাথায় রেখে শুধুমাত্র শিক্ষিকাদের ক্ষেত্রে এই ছুটির কথা বলা হচ্ছে। যদিও পুরো বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
