
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অন্ধ্রপ্রদেশে বাংলার ছাত্রী রহস্যমৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার তাঁর নির্দেশের পরপরই সিআইডির তদন্তকারী একটি দল গিয়ে মৃত ছাত্রীর বাবা শুকদেব সাহার সঙ্গে কথা বলেন। এদিনই নেতাজি ইন্ডোরের সভার পর এ নিয়ে সরকারের তরফে মানবিকভাবে বিষয়টি তদারকির জন্য মন্ত্রী অরূপ বিশ্বাসকেও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিআইডি দায়িত্ব নেওয়ার পর তাদের একটি দল অন্ধ্রপ্রদেশ যাওয়ার কথা। এ বিষয় ৮ আগস্ট মামলা হয়েছে অন্ধ্র হাই কোর্টে। এক মাসের মধ্যে সেখানে সিসিটিভি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আদালতে তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে এগোয় সেদিকেও নজর রাখা হচ্ছে।
