kolkata

2 years ago

Mamata Banerjee : বাণিজ্য সম্মেলনের আগে বিজয়া সম্মিলনী, থাকবেন রাজ্যের শিল্পপতিরা, কোথায় হবে অনুষ্ঠান ?

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নভেম্বর মাসেই বিশ্ব বাণিজ্য সম্মেলন । তার আগেই হবে বিজয়া সম্মিলনী । রাজ্যের শিল্পপতিদের নিয়ে ৯ নভেম্বর বিজয়া সম্মেলনীর আয়োজন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে, চলতি বছর বিজয়া সম্মিলনীর স্থান পরিবর্তন করা হয়েছে বলে খবর ।

প্রতি বছরে নিউটাউনের ইকোপার্কে বিজয়া সম্মিলনীর ব্যবস্থা করা হয় । তবে, এবছর স্থান পরিবর্তন করা হয়েছে । বিজয়া সম্মিলনীর আয়োজন করা হচ্ছে আলিপুরের মিউজিয়ামে। মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছেই রয়েছে সংগ্রহশালা । সেখানে দলের সাংসদ, মন্ত্রীরা তো উপস্থিত থাকবেনই, সেইসঙ্গে এবার রাজ্যের শিল্পপচিদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে ।

You might also like!