kolkata

2 years ago

Dengue: পুজোর আগে ভয়ালরূপী ডেঙ্গি! নবান্নে রাজ্য জুড়ে বিশেষ সাফাই অভিযান সহ ১১ দফা নির্দেশিকার বৈঠক

Nabanna (File Picture)
Nabanna (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসবের আগে রাজ্য জুড়ে ক্রমশ ভয় ধরাচ্ছে ডেঙ্গি। আর সেই সঙ্গে বেড়ে চলেছে মৃত্যু সংখ্যা। এমতাবস্থায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক নির্দেশে জরুরি বৈঠক ডাকেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে কলকাতা পুরসভার কমিশনার, সমস্ত জেলার জেলা শাসক সহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরাও ছিলেন উপস্থিত। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ দফা নির্দেশিকা রাজ্যের। 

প্রশাসন সূত্রে খবর, আগামী ১৫ এবং ১৬ অক্টোবর পর পর দুদিন বাংলা জুড়ে সাফাই অভিযান। সব গ্রাম, পুরসভার ওয়ার্ড, হাসপাতাল, স্কুল, সব সরকারি এলাকায় বিশেষ স্বচ্ছতা অভিযানের পরিকল্পনা। পতঙ্গ বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গি রুখতে সবার আগে মশার জীবন চক্র ভাঙা দরকার। তাই সাফাই অভিযানে বিশেষ নজর দেওয়া হবে মশার লার্ভা জন্মানোর মতো জায়গাগুলিতে। এই অভিযানে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পুরসভা-কর্পোরেশন, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী সহ উৎসাহী স্বেচ্ছাসেবকরাও অংশ নিতে পারেন। অভিযানের ছবি তুলে পাঠানো হবে সংশ্লিষ্ট দফতরে।

You might also like!