
কলকাতা, ৩১ আগস্ট : এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় লিঙ্কম্যান প্রসন্ন রায়ের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট৷ খারিজ করল জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গকান্ত ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার আদালতে সিবিআই দাবি করে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন আমলা শান্তিপ্রসাদ সিনহার প্রধান এজেন্ট ছিল এই প্রসন্ন রায়৷ সেই সূত্রে প্রসন্ন রায়কে ঘিরে ৪.৫ কেটির লেনদেনের হদিস মিলেছে। অনেক চাকরিপ্রার্থী চাকরির বিনিময়ে প্রসন্নকে টাকা দিয়েছেন বলে তদন্তে স্বীকার করেছেন বলেও আদালতকে জানায় সিবিআই৷
অন্যদিকে, প্রসন্নের আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর মক্কেলকে শান্তিপ্রসাদ সিনহার প্রধান এজেন্ট হিসাবে বলা হয়েছে। অথচ সিবিআই এই মামলায় গ্রুপ ডি এখনও শান্তিপ্রসাদকে গ্রেফতারই করেনি।শেষ পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আর্জি খারিজ হয় প্রসন্ন রায়ের।
