Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

kolkata Metro: ফের বিভ্রাট কলকাতায় মেট্রোয়, দিনের শুরুতে গন্ডগোলে যাত্রী ভোগান্তি চরমে

Kolkata Metro (File Picture)
Kolkata Metro (File Picture)

 

কলকাতা, ২৩ মে: ফের বিভ্রাট কলকাতায় মেট্রোয়, বৃহস্পতিবার সকালে দিনের শুরুতেই মেট্রোতে গন্ডগোল দেখা দেয়। এর ফলে সকালের ব্যস্ত সময়ে যাত্রী ভোগান্তি পৌঁছয় চরমে। যাত্রীরা জানিয়েছেন, প্রতি স্টেশনেই প্রায় ১০ মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে থাকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী মেট্রো। যার ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।

৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। নেতাজি (কুঁদঘাট), মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। স্টেশনে এবং মেট্রোর মধ্যে ঘোষণা করা হচ্ছে, লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই ট্রেন ছাড়বে। কিন্তু কিসের জেরে এই গন্ডগোল, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

You might also like!