Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Kolkata Accident: কলকাতায় ফের দুর্ঘটনায় প্রাণহানি; বেলগাছিয়ায় দোকানে ঢুকে পড়ল গাড়ি, মৃত এক

Another road accident death in Kolkata
Another road accident death in Kolkata

 

কলকাতা, ১৩ নভেম্বর : কলকাতায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু। সোমবার সকালে বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে গাড়িটি। মৃত্যু হয়েছে দোকানদারের। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি ইউ-টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে এগোচ্ছিল।

পুলিশ জানিয়েছে, সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোড়ে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে গাড়িটি। ঘাতক গাড়ির চালককে আটকে রাখেন স্থানীয়রা। দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয়েছে গাড়ির চালককে।


You might also like!