
কলকাতা, ২৯ আগস্ট : কলকাতায় আবারও পথ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে এজেসি বোস উড়ালপুলে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক স্কুটি চালক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্যামাক স্ট্রিটের কাছে উড়ালপুলে স্কুটারের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। তার জেরেই দুর্ঘটনা ঘটে। এর জেরে ওই এলাকায় যান চলাচল সাময়িক বিঘ্নিত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যামাক স্ট্রিটের কাছে এজেসি বোস উড়ালপুলে স্কুটারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন স্কুটি চালক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে সকালের ব্যস্ত সময়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।
