kolkata

2 years ago

Weather Forecast:খুব গরম না হলেও আর্দ্রতার অস্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরের ৫ জেলায় চলবে বৃষ্টি

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৬ জুলাই : দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত একইরকম থাকবে, খুব বেশি তারতম্য হবে না। খুব বেশি গরমও অনুভূত হবে না, আবার আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবার উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলায় বৃষ্টি চলবে, বৃষ্টি চলবে মালদহ ও দুই দিনাজপুর জেলাতেও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙ-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আপাতত ৩৫ ডিগ্রির ওপরে তাপমাত্রা ওঠার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।


You might also like!