kolkata

3 years ago

Kunal Ghosh demands to arrest Shuvendu Adhikari : পালানো পাপ', কনভয়ে যুবকের মৃত্যুর অভিযোগ করে শুভেন্দুকে গ্রেফতারের দাবি কুণালের

(Right)Kunal Ghosh demands to arrest Shuvendu Adhikari(Left)
(Right)Kunal Ghosh demands to arrest Shuvendu Adhikari(Left)

 

কলকাতা, ৫ মে  : বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তাঁকে কটাক্ষ করে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ ৷ তিনি বিজেপি নেতার গ্রেফতারির দাবিও তুলেছেন ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরে ১১৬ বি জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল৷ চণ্ডীপুরে পেট্রল পাম্পের কাছে ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন৷ সেই সময় দুর্ঘটনা ঘটে। শুভেন্দুর এই দ্রুতগতিতে গাড়ি চালানো নিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ ৷ টুইটারে তিনি লেখেন, "চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ে পিষ্ট হয়ে হত যুবক ৷ মানুষের বিক্ষোভ ৷ এর আগেও ওই জনবহুল রাস্তায় ওর দ্রুতগতির কনভয় নিয়ে জনবিক্ষোভ হয়েছে ৷ এর চেয়ে বড় পাপ, সেখানে দাঁড়িয়ে উদ্ধারে সাহায্য না করে পালিয়ে যাওয়া ৷ আসানসোলেও অঘটন ঘটিয়ে পালিয়েছিল।” পাশাপাশি তৃণমূলের এই মুখপাত্র, শুভেন্দুবাবুর গ্রেফতারিও দাবি করেছেন ।

এর আগে গত জুলাই মাসে শুভেন্দু পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে কলকাতা ফিরছিলেন ৷ সেই সময় তাঁর কনভয়ের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ একটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় ৷ যদিও সেবার কারও প্রাণহানি হয়নি ৷ তিনি টুইট করে জানান, একটি বড় গাড়ির সঙ্গে তাঁর কনভয়ের সিআরপিএফ এসকর্ট গাড়ির ধাক্কা লেগেছে ৷ তবে ভগবান জগন্নাথের কৃপায়ে কেউ আহত হননি ৷ তিনিও বেঁচে গিয়েছেন এবং কোনও ভাবে আঘাত লাগেনি ৷ এবার শুভেন্দুবাবুর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ উঠল।


You might also like!