kolkata

3 years ago

Kolkata News: প্রসবের পর শৌচালয়ের জানলা দিয়ে সদ্যোজাতকে রাস্তায় ছুঁড়ে ফেললেন মা

After giving birth the mother threw the child
After giving birth the mother threw the child

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চরম মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে খাস কলকাতায় (Kolkata)। জানা গিয়েছে, এক তরুণী সন্তানের জন্ম দিয়ে বাথরুমের জানালা দিয়ে ছুঁড়ে ফেলেন। পুরো ঘটনাটি নজরে পড়ে প্রতিবেশীদের। জানা গিয়েছে, কসবার পিকনিক গার্ডেন (Picnic Garden) এলাকায় এক তরুণী নিজের বাথরুমেই (Toilet) প্রসব করেন সন্তানের। নবজাতককে তিনি এরপর ছুঁড়ে (Throw) ফেলেন বাথরুমের জানলা দিয়ে। ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজে পড়শীদের নজর যায় সেদিকে। এরপর সদ্যজাত শিশুটিকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি যিনি ঘটিয়েছেন সেই তরুণীর নাম নিকোলা স্ট্যানিসলস। তিনি পুলিশকে জানিয়েছেন, তিনি যে অন্তঃসত্ত্বা তা তিনি বা তাঁর পরিবারের কেউ জানতে পারেননি। পাশাপাশি তিনি গত কয়েক মাস যাবত ভুগছিলেন মানসিক অবসাদে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী এবং তাঁর স্বামী দুজনেই মদ্যপ থাকতেন সব সময়। নিকোল বাড়িতেই থাকতেন। গত দু-তিন মাস যাবত নিকোলার আচরণে অনেক বদল এসেছে বলে জানা যাচ্ছে। আপাতত পুলিশ পুরো ঘটনাটির তদন্তে নেমেছে।

You might also like!