Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Kolkata Accident:বাইপাসে পর পর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, বাইক

Kolkata Accident
Kolkata Accident

 

কলকাতা, ২৭ নভেম্বর : রবিবার রাতে ই এম বাইপাসে পর পর দু’টি দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি এবং বাইক। গুরুতর জখম হন বাইকের দুই আরোহী। তাঁদের রাতেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, রাতে বাইপাস ধরে রুবির দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। তাতে এক যুবক এবং এক তরুণী ছিলেন। একটি সিগন্যালের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। দু’জনেরই চোট লাগে। তার ঠিক পরেই বাইক দুর্ঘটনা ঘটে ওই এলাকায়।

রুবির দিক থেকে একটি বাইক সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। অন্যটি আসছিল উল্টো দিক থেকে। দু’টি বাইক কাছাকাছি চলে এলে প্রথম বাইকের চালক নিয়ন্ত্রণ হারান এবং চাকা পিছলে যায়। বাইক থেকে ছিটকে পড়েন দুই আরোহী। তাঁরা গুরুতর জখম। স্থানীয়েরা ছুটে এসে বাইক আরোহীদের উদ্ধার করেন। রাতেই তাঁদের এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

You might also like!