kolkata

2 years ago

Abhishek Banerjee:অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় নয়, সমস্ত নথি ইডিকে দিতে হবে

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ৫ অক্টোবর : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি যা যা নথি চেয়েছিল, তা তাঁকে জমা দিতে হবে আগামী ১০ অক্টোবরের মধ্যে। কলকাতা হাই কোর্ট বৃহস্পতিবার জানিয়ে দিল, সেই নথিতে ইডি সন্তুষ্ট না হলে তারা আবার অভিষেককে ডেকে পাঠাতে পারবে। কিন্তু তার আগে তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা সময়ও দিতে হবে।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার। দীর্ঘক্ষণ চলার পর শুনানি শেষ আদালত রায়দান স্থগিত রাখে। তবে মৌখিক ভাবে কিছু নির্দেশ দেয় দুই বিচারপতির বেঞ্চ।

বেঞ্চ বলে, ‘‘আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সব নথি ইডির কাছে দিতে হবে। কোনও নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু আদালত অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না।

অভিষেকের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট না হলে তাঁকে হাজিরা দিতে বলতে পারে ইডি। তবে সমন পাঠাতে হলে পুজোর আগে অর্থাৎ ১৯ অক্টোবরের আগে বা পুজোর পরে অর্থাৎ ২৬ অক্টোবরের পরে পাঠাতে হবে।

You might also like!