kolkata

2 years ago

Weather Forecast: নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

A new cyclone is forming, rain will increase in South Bengal
A new cyclone is forming, rain will increase in South Bengal

 

কলকাতা, ১৪ আগস্ট : ফের নতুন করে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।পাশাপাশি উত্তরবঙ্গের ২ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর ও ভাগলপুর থেকে মালদা হয়ে পূর্ব দিকে মনিপুর পর্যন্ত বিস্তৃত। সিকিম থেকে একটি অক্ষরেখা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশের উপর তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। দক্ষিণবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই ৪ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে বুধবার। কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৫ শতাংশ। ৮১ থেকে ৯৪ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে গতকালের থেকে আজ বৃষ্টির পরিমাণ কমবে। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। ১৫ অগাস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে।

You might also like!