Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

Mamata Banerjee: ‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’! দুধ গরম বিতর্কে মুখ খুলে অসহায় পরিবারের পাশে মমতা

Mamata Banerjee Agnimitra Paul
Mamata Banerjee Agnimitra Paul

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রে কলকাতার ফুটপাথে দুধ গরম করার ঘটনা। ফুটপাথ আটকে নাতির জন্য দুধ গরম করার অভিযোগে এক মহিলাকে ধমক দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ঘটনার পরই মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকে অভিযোগ করেন, একজন মন্ত্রী কীভাবে দুধের শিশুর খাবার নিয়ে এমন আচরণ করতে পারেন। এবার সেই বিতর্কে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” পাশাপাশি, ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন মমতা। তিনি জানান, পরিবারটির দায়িত্ব নিতে চান। 

বিষয়টা ঠিক কী? দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন বৃদ্ধা। যেকোনও মুহূর্তে বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় তাঁকে সেই কাজে বাধা দেন অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। প্রশ্ন করেন, তাঁর বাড়ি কোথায়। এই ঘটনার পরই ওই মহিলা অসহায় কণ্ঠে বলেন, “বাড়ি থাকলে কী আর কেউ ইচ্ছে করে রাস্তায় থাকে!” মহিলার দাবি, ৫০ বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাথই তাঁর ঠিকানা। ওই মহিলার পরিস্থিতি দেখে অনেকেই অগ্নিমিত্রা পালের মানবিকতা বোধ নিয়ে প্রশ্ন তোলেন। পালটা ভিডিও বার্তা পোস্ট করে সোমবার অগ্নিমিত্রা বলেন, “কোনও বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সরে যেতে বলা হয়েছে। অনাবশ্যক সমালোচনার কোনও কারণ নেই। হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিৎ ছিল।” 

সোমবার ফেসবুক লাইভে সেই ইস্যুতেই একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগল না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” এরপরই মমতা বলেন, “আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি। ওনারা রাজি থাকলে আমি কোনও কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব। বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব।” ক্ষমতায় থাকাকালীন আচরণে বারবার মমতা বুঝিয়েছেন তিনি সকলের ঘরের মেয়ে। এদিন ফের তা প্রমাণ করেদিলেন।

You might also like!