kolkata

2 years ago

House collapse in North kolkata : উত্তর কলকাতায় বাড়ি ভেঙে মহিলার মৃত্যু, এক নাবালক-সহ আহত দু'জন

House collapse in North kolkata (Symbolic Picture)
House collapse in North kolkata (Symbolic Picture)

 

কলকাতা, ১৭ আগস্ট : উত্তর কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি। উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায় একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে বুধবার রাতে। ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত এক নাবালক-সহ আরও দু’জন। আহতদের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পাথুরিয়াঘাটায় প্রায় ১০০ বছর পুরনো একটি পাঁচ তলা বাড়ির তিন তলার একটি অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে বাড়ির বাসিন্দারা ভয়ে বাইরে বেরিয়ে চলে আসেন।

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ধ্বংসস্তূপে আটকে পড়েন এক দম্পতি এবং এক নাবালক। দমকলের সাহায্যে বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে হাসপাতালেই মৃত্যু হয় ওই মহিলার। বাকি দু’জনের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজে। ওই মহিলার স্বামীর অবস্থা আশঙ্কাজনক।


You might also like!