kolkata

2 years ago

Abhishek Banerjee : সাত বঞ্চিত আর চিঠি নিয়ে রাজভবনে অভিষেক-সহ ৩০ জন

Abhishek Banerjee(File picture)
Abhishek Banerjee(File picture)

 

কলকাতা, ৯ অক্টোবর  : ৩০ জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে বৈঠক করতে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টের সময় তাঁদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনের সামনে গত বৃহস্পতিবার ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। রাজভবনের উত্তর গেটের সামনে অস্থায়ী শিবির তৈরি করে রাত কাটাচ্ছেন তিনি। সোমবার সেই ধর্না পঞ্চম দিনে পা রেখেছে।

কেন্দ্রের বকেয়া টাকা সুদ-সহ আদায় করার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। তিনি ধর্নামঞ্চ থেকে বলেন, ‘‘আইন অনুযায়ী টাকা মেটাতে দেরি হলে নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। সেই সুদের নিয়ম অনুযায়ী আমরা সব টাকা কেন্দ্রের থেকে আদায় করব। বঞ্চিতদের টাকা পাইয়ে দেব।

অভিষেক ধর্নার শুরু থেকেই জানিয়ে আসছেন, রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর সামনে তিনি দু’টি প্রশ্ন রাখতে চান। এক, এই ২০ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করেছেন কি না। দুই, যদি করে থাকেন, তা হলে কোন আইনের কোন ধারায় তাঁদের টাকা দীর্ঘ দিন ধরে আটকে রাখা হয়েছে? রাজ্যপালের মাধ্যমে এই প্রশ্নগুলি তিনি কেন্দ্রীয় সরকারের কাছেও পৌঁছে দিতে চান বলে জানিয়েছেন।


You might also like!