
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামীকালই ধর্মতলায় শাসকদলের সমাবেশ। আর তাকে কেন্দ্র করে প্রস্তুতি একেবারে তুঙ্গে। তাই কলকাতার একটা বড় অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাই সেক্ষেত্রে বন্ধ থাকবে একাধিক রাস্তা।
ধর্মতলায় তৃণমূলের সমাবেশে রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ আসবেন। ফলে শহরের একাংশ অচল হয়ে পড়ার আশঙ্কা। আগামিকাল যদি বেরোতেই হয় তাহলে কলকাতার রাস্তায় একান্তই যদি বেরোতে হয়, তবে ধর্মতলার কাছে না গেলেই ভালো হয়। শুক্রবার কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আর্মহার্স্ট স্ট্রিটে উত্তর থেকে দক্ষিণে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তরে, কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, ব্রেবর্ন রোডে উত্তর থেকে দক্ষিণে, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে, বিবি গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে, বেন্টিঙ্ক স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্বে এবং বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত, রবীন্দ্র সরণিতে দক্ষিণ থেকে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কলকাতা পুলিশের অধীন সমস্ত এলাকায় শুক্রবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও ধরনের মালবাহী যান চালানো যাবে না।
