kolkata

3 years ago

12 days JC for Sukanya Mondal : সুকন্যাকে ১২ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির আদালত

Sukanya Mondal
Sukanya Mondal

 

নয়াদিল্লি, ৩০ এপ্রিল  : গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলও আপাতত তিহাড় জেলেই থাকবেন। রবিবার তাঁকে ১২ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউস এভিনিউ আদালত। এদিন ভার্চুয়াল মাধ্যমে তাঁকে দিল্লির আদালতে হাজির করান হয়েছিল। সেখানেই তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হল।

গত বুধবার গরু পাচার মামলায় দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যাকে। তার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হন তিনি। গ্রেফতারির পর শনিবার পর্যন্ত ইডির হেফাজতে পাঠানো হয় তাঁকে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। এই গরু পাচার মামলায় সাড়ে আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। বুধবার সকালেই ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত-কন্যাকে। ইডি সূত্রে দাবি, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেন। তার পরই সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।

You might also like!