Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Deoghar: দেওঘরে ২৪ নভেম্বর থেকে "আপনার সরকার আপনার দরজায়" কার্যক্রমের আয়োজন

"Your government at your door" program organized from November 24 at Deoghar
"Your government at your door" program organized from November 24 at Deoghar

 

রাঁচি, ২২ নভেম্বর: ঝাড়খণ্ডের দেওঘর জেলায় ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে "আপনার সরকার আপনার দরজায়" কার্যক্রম। দেওঘর জেলার ১৯৪ পঞ্চায়েতে ২৪ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত "আপনার সরকার আপনার দরজায়" কার্যক্রম চলবে। এই কার্যক্রমের বিষয়ে জেলা প্রশাসক বিশাল সাগর জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সুবিধা, অসুবিধার দ্রুত সমাধান করাই লক্ষ্য।

ক্যাম্পে সমস্ত স্কিম সম্পর্কিত বিভিন্ন স্টল বসানো হবে। জেলা প্রশাসক জানান, এই সব আয়োজনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কর্মচারী ও কম্পিউটার অপারেটরদের ডেপুটেশন থাকবে। ডিসি বিডিও এবং সিওদের সমন্বয়ের সঙ্গে পঞ্চায়েত এবং গ্রামস্তরে বিশেষ সচেতনতা প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।" আপনার সরকার আপনার দরজায়" কার্যক্রমে আবুয়া আবাস যোজনা এবং গুরুজি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমকে কেন্দ্র করে আবেদন নেওয়া হবে। অনুষ্ঠানে বিরসা সেচ কূপ এবং বন অধিকার ইজারার জন্য আবেদন নেওয়া হবে।


You might also like!