Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Jharkhand:রাঁচিতে ট্রাক ও বাসে 'রহস্যজনক' আগুন, পুড়ল দু'টি বাহনই

Truck and bus 'mysterious' fire in Ranchi, both vehicles gutted
Truck and bus 'mysterious' fire in Ranchi, both vehicles gutted

 

রাঁচি, ১৩ নভেম্বর  : ঝাড়খণ্ডের রাঁচিতে রবিবার গভীর রাতে 'রহস্যজনকভাবে' আগুন ধরে গেল একটি ট্রাক ও বাসে। আগুনে দু'টি বাহনই পুড়ে গিয়েছে। ধুরওয়া থানা এলাকার প্রভাত তারা মাঠে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও বাসে হঠাৎ আগুন লেগে বিপত্তির সৃষ্টি হয়। স্থানীয়রা ট্রাক ও বাস থেকে আগুনের শিখা দেখতে পেয়ে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়।

খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ততক্ষণে বাস ও ট্রাকের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছে। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, দীপাবলি উপলক্ষে কিছু অসামাজিক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


You might also like!