Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

3 years ago

ED raid in Jharkhand's minister's house: ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁন সহ আরও কয়েকজনের বাড়িতে অভিযান ইডির

The ED raided the homes of Jharkhand Finance Minister
The ED raided the homes of Jharkhand Finance Minister

 

রাঁচী, ২৩ আগস্ট : ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁন সহ কয়েকজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালালো ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার সকালে মদ ব্যবসায়ী যোগেন্দ্র তিওয়ারি, ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর এবং অন্যান্য কয়েকজন ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায়। ইডির আধিকারিকরা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ছাড়াও দেওঘর, ধানবাদ, দুমকা গোড্ডা সহ ৩২টি জায়গায় এই তল্লাশি অভিযান চালায়। ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁনের ছেলে রোহিত ওরাওঁ এবং নেক্সজেনের বিনয় সিংয়ের বাড়িতেও বুধবার সকালে ইডির আধিকারিকরা অভিযান চালায় বলে সূত্রের তরফে জানা গিয়েছে। রামেশ্বর ওরাওঁনের বাসভবনের বাইরে জওয়ানদের মোতায়েন করে ইডির আধিকারিকরা এই অভিযান চালায়। ঝাড়খণ্ডের বিশিষ্ট মদ ব্যবসায়ী যোগেন্দ্র তিওয়ারি এবং তার সহযোগীদের বাড়িতেও বুধবার সকাল সাড়ে ৮টা থেকে এই অভিযান চালায় ইডি।


You might also like!