Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Narendra Modi :২ অক্টোবর ঝাড়খন্ডে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ অক্টোবর ঝাড়খন্ডে ৮৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। সফরকালে প্রধানমন্ত্রী হাজারিবাগে ৭৯ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা করবেন। দেশের ৫৪৯টি জেলা এবং ২ হাজার ৭৪০টি ব্লকের প্রায় ৬৩ হাজার গ্রাম এর ফলে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী ৪০টি একলব্য বিদ্যালয়ের উদ্বোধন করবেন এবং ২ হাজার ৮০০ কোটি টাকারও বেশি মূল্যের ২৫টি একলব্য বিদ্যালয়ের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের আওতায় তিনি এক হাজার ৩৬০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে সড়ক, অঙ্গনওয়াড়ি, বহুমুখী কেন্দ্র, স্কুলের হস্টেল প্রকল্প।

You might also like!