Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Jharkhand: রাঁচিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির জন্য তিন পুলিশ কর্মী সাসপেন্ড

Narendra Modi
Narendra Modi

 

রাঁচি, ১৬ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাঁচি সফরে নিরাপত্তার ত্রুটির কারণে তিনজন পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন। পুলিশ আধিকারিক বৃহস্পতিবার জানিয়েছেন, বুধবার সকালে প্রধানমন্ত্রী গাড়িতে করে বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক-কাম-মুক্তিযোদ্ধা জাদুঘরে যাচ্ছিলেন। সেসময় একজন মহিলা আচমকাই দৌড়ে এসে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে উপস্থিত হয়। এই ঘটনার পরই তিনজন পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ আধিকারিক এদিন জানিয়েছেন। বুধবার মহিলা মোদীর কনভয়ের সামনে আসার পরই তাকে তৎক্ষণাৎ আটক করে হেফাজতে নিয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নিয়োজিত নিরাপত্তা বাহিনী।


You might also like!