Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Jharkhand:ঝাড়খণ্ডের চাইবাসায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ, আহত একাধিক নকশাল

Clash between security forces and Maoists in Jharkhand's Chaibasa
Clash between security forces and Maoists in Jharkhand's Chaibasa

 

পশ্চিম সিংভূম, ১৩ অক্টোবর  : ঝাড়খণ্ডের চাইবাসায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে একাধিক নকশাল আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুক্রবার সকালে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার গোয়েলকেরা থানা এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এই এনকাউন্টরে কয়েকজন নকশাল আহত হয়েছে বলে জানা গিয়েছে। গোয়েলকেরা থানা এলাকাটি সাধারণত নকশাল প্রভাবিত এলাকা বলে পরিচিত।

শুক্রবার সকালে প্রথমে হাতিবুরু কুরিয়া জঙ্গলে এই এনকাউন্টারের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। এদিন নকশাল বিরোধী অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই সময় মাওবাদীরাও একতরফা গুলি চালাতে থাকে। নিরাপত্তা বাহিনীর তার জবাব দিয়ে পাল্টা হামলা চালালে কয়েকজন মাওবাদী আহত হয়। এখনও নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গোলাগুলি জারি রয়েছে।


You might also like!