Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Ukraine: রাশিয়া ও বেলারুশের অংশ ‌‌নিলে প্যারিস অলিম্পিক্স বয়কটের হুমকি ইউক্রেনের

Ukraine
Ukraine

 

কিয়েভ, ২৮ জানুয়ারি : ২০২৪ সালের অলিম্পিক্সে রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটরা অংশ নিলে ইউক্রেন অলিম্পিক্স বয়কট করবে। এমনই হুমকি দিয়েছে তারা। ২০২৪ সালে অলিম্পিক্স হবে প্যারিসে। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমাদের কথা না শোনা হলে অলিম্পিক্স বয়কট করার বিষয়টা ভেবে দেখতে হবে।’‌

ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গুতাসেয়িত বলেছেন, ‘এই যুদ্ধ না থামা অবধি রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে দেওয়া উচিত নয়।’‌ তাঁর কথায়, ‘রাশিয়ার অন্যতম প্রধান বন্ধু বেলারুশ। ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ করতে রাশিয়া বেলারুশের মাটি ব্যবহার করেছে।’‌

সম্প্রতি অলিম্পিক্স কমিটি রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের নিরপেক্ষ হিসেবে অলিম্পিক্সে যোগদানের কথা জানিয়েছে। তারপরই ইউক্রেনের এই হুমকি। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমাদের কথা না শোনা হলে অলিম্পিক্স বয়কট করার বিষয়টা ভেবে দেখতে হবে।’‌ ২০২২ সালে যেমন বেজিংয়ে শীতকালীন প্যারা অলিম্পিক্সে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের নিষিদ্ধ করা হয়েছিল। 

You might also like!