International

3 years ago

Sajal Aly : মধুচক্রের টোপ হিসাবে কাজ করতেন পাক অভিনেত্রীরা

Sajal Aly
Sajal Aly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি পাকিস্থানের একটি  ভিডিয়ো দেখে চোখ কপালে ও ঠার উপক্রম হয়েছে বিশ্ববাসীর।ঐ ভিডিয়োয় অবসরপ্রাপ্ত পাক সেনা আধিকারিক মেজর আদিল রাজা যিনি বর্তমানে একজন ইউটিউবার তিনি তার চ্যানেল ‘সোলজার স্পিকস’ এ সম্প্রতি বলেন পাক সেনাবাহিনীতে সে দেশের অভিনেত্রীদের মধুচক্রের ‘টোপ’ হিসাবে ব্যবহার করা হত। নাম উঠে আসে পাক অভিনেত্রী সজল আলি  আরও কয়েক জন অভিনেত্রীর তবে এই ইউটিউবার কারোর নাম করেন নি তিম্নি শুধু নামের আদ্যক্ষর উল্লেখ করেছেন।  

এই বিতর্কের মধ্যেই এবার সরব হয়েছেন সজল আলি,  টুইটারে তিনি লিখেছেন, ‘‘এটা খুবই দুঃখের যে আমাদের দেশ নৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কুৎসা চলছে। চরিত্রহনন করা হচ্ছে। যা মানবতার সবচেয়ে খারাপ দিক।’’ তবে সজলও সরাসরি কোনও কথা বলেননি। 

সজল ছাড়া আর যে সব অভিনেত্রীর দিকে ইঙ্গিত করেছেন ওই অবসরপ্রাপ্ত পাক সেনা আধিকারিক, তাঁদের মধ্যে রয়েছেন মাহিরা খান এবং কুবরা খান। ইনস্টাগ্রাম স্টোরিতে আদিল কে নিশানা করেছেন কুবরা। তিনি লিখেছেন, ‘‘প্রথমে চুপ করেছিলাম, কারণ এটা একটা ভুয়ো ভিডিয়ো। কিন্তু যথেষ্ট হয়েছে। আমার দিকে কেউ আঙুল তুলবেন, আর আমি চুপ করে বসে থাকব! আদিল রাজা, কোনও অভিযোগ করার আগে প্রথমে প্রমাণ দিন।’’ শুধু তাই নয় কুবর হুশিয়ারি দিয়ে জানিয়েছে অভিযোগ প্রমান না করতে পারলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নয়ত আইনি পদক্ষেপ নেবেন তিনি। 

You might also like!