International

3 years ago

S Jaysankar : জি-২০- এর সভাপতিত্ব পাওয়া একটি 'ঐতিহাসিক অর্জন' : জয়শঙ্কর

S Jaysankar
S Jaysankar

 

ভিয়েনা, ২ জানুয়ারি : ভারত জি-২০- এর সভাপতিত্ব পাওয়া একটি 'ঐতিহাসিক অর্জন' বলে মনে করেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন, ভারত এমন সময়ে জি-২০ বৈঠকের আয়োজন করেছে যখন বিশ্বব্যাপী সরবরাহে তীব্র চাপের মধ্যে রয়েছে এবং বিশ্বে রাজনৈতিক মেরুকরণ বাড়ছে। পরবর্তী জি-২০ শীর্ষ সম্মেলন ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ভারত তার সভাপতিত্বের সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থকে গুরুত্ব দেবে। প্রসঙ্গত, ভারত আনুষ্ঠানিকভাবে ১ ডিসেম্বর জি-২০-এর সভাপতিত্ব গ্রহণ করেছে।

গত ২৭ বছরে ভারতের বিদেশমন্ত্রীর এটাই প্রথম অস্ট্রিয়া সফর। দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই সফর হচ্ছে। জয়শঙ্কর তার দুই দেশ সফরের দ্বিতীয় ধাপে সাইপ্রাস থেকে এখানে এসেছেন।

You might also like!