Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Brazil : ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনে হামলা ও ভাঙচুর; ছাদে উঠে পড়লেন বোলসোনারো সমর্থকরা, উদ্বিগ্ন মোদী

bolsonaro-supporters-invade-brazil-presidential-palace
bolsonaro-supporters-invade-brazil-presidential-palace

 

ব্রাসিলিয়া ও নয়াদিল্লি, ৯ জানুয়ারি : ব্রাজিলের রাষ্ট্রপতি ভবন-সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা চালালেন প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকেরা। রবিবার তাঁরা একত্রিত হয়ে রাষ্ট্রপতি ভবন আক্রমণ করেন। ঘিরে ফেলা হয় ব্রাজিলের কংগ্রেস এবং সুপ্রিম কোর্টও। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, গণতান্ত্রিক ঐতিহ্য ও পরম্পরাকে সম্মান করা উচিত সকলের।

রবিবার হাজার হাজার বিক্ষোভকারী ব্রাজিলের হলুদ, সবুজ পতাকা নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে এগিয়ে যান। কর্তৃপক্ষের নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁরা ঢুকে যান ভবনের ভিতর। কাতারে কাতারে মানুষ জড়ো হন রাষ্ট্রপতি ভবনের ছাদে। প্রাক্তন প্রেসিডেন্ট বোলোসোনারো এখনও পর্যন্ত নিজের হার স্বীকার করেননি। উল্লেখ্য, কট্টর দক্ষিণপন্থী বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় এসেছেন বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। দেশের সাংগঠনিক কাঠামোয় এই আক্রমণের জন্য তিনি পূর্বতন প্রেসিডেন্টকেই দায়ী করেছেন। রাজধানী ব্রাসিলিয়ার নিরাপত্তা বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন লুলা। রবিবার ব্রাসিলিয়ায় যখন এই হামলা হয়, প্রেসিডেন্ট লুলা সেখানে ছিলেন না। রাজধানী থেকে দূরে কর্মসূত্রেই সাও পাওলো গিয়েছিলেন তিনি।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ব্রাসিলিয়াতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঙ্গা ও ভাঙচুরের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। গণতান্ত্রিক ঐতিহ্য ও পরম্পরাকে সম্মান করা উচিত সকলের। আমরা ব্রাজিল কর্তৃপক্ষকে পূর্ণ সমর্থন জানাই।


You might also like!