Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Raw Banana Benefits: সুস্বাস্থ্যের জন্য কাঁচা কলার গুন অসীম! জেনে নিন গুনাবলী

Raw Banana
Raw Banana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আমরা নানা ধরনের রান্নায় কাঁচা কলা ব্যবহার করি, বিশেষ করে শুক্তো বা মাছের ঝোলে। কিন্তু আমরা কি জানি এই কাঁচা কলার কত খাদ্যগুন! চলুন,এক নজরে দেখে নেওয়া যাক -

১) কাঁচকলাতে ‘ফেনলিক’ নামক রাসায়নিকের পরিমাণ অনেকটাই বেশি। এই ‘ফাইটোকেমিক্যাল’টি পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

২) অনিয়ন্ত্রিত হৃদ‌্স্পন্দনের সমস্যা থাকলে, পরিমিত পরিমাণে কাঁচকলা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কারণ, কাঁচকলায় পটাশিয়ামের মাত্রা অনেকটাই বেশি। এই উপাদানটি হৃদ‌্‌যন্ত্রের পেশি সচল রাখতে সাহায্য করে। পাশাপাশি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে।

৩) কাঁচকলায় রয়েছে ‘পেকটিন’ এবং স্টার্চ। কাঁচকলার গ্লাইসেমিক ইনডেক্সের মান ৩০। খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার প্রবণতা রুখে দিতে পারে কাঁচকলা।


৪) অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কাঁচকলা ফ্রি র‌্যাডিক্যাল্‌স এবং অক্সিডেটিভ স্ট্রেসজনিত ক্ষতির হাত থেকে কোষগুলিকে সুরক্ষিত রাখে। ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং জ়িজ়ানথিন সহ লুটেইন নামক ফাইটোনিউট্রিয়েন্টগুলি প্রদাহ কমাতে সাহায্য করে।

৫) কাঁচকলায় রয়েছে ফাইবার, ভিটামিন সি, বি ৬, এ, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, আয়রন এবং জ়িঙ্কের মতো জরুরি কিছু উপাদান। নিয়মিত কাঁচকলা খেলে রক্তে লোহিত কণিকার পরিমাণও বাড়ে।

তাই প্রতিদিন না হলেও সপ্তাহে ২/৩ দিন খাদ্যে কাঁচা কলা রাখুন।

You might also like!