Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Benefits of jackfruit: পুষ্টিগুণে ভরপুর কাঁঠাল সুপার ফুড হিসেবে জনপ্রিয়! জেনে নিন উপকারিতা

jackfruit
jackfruit

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কাঁঠাল যে খুবই উপাদেয় ও সুস্বাদু ফল তাতে সন্দেহ নেই। অনেকে অবশ্য কাঁঠালের গন্ধ পছন্দ করেন না। খাজা কাঁঠাল নাকি গোলা কাঁঠাল? এই বিতর্ক সরিয়ে রেখে আগে জেনে রাখা ভাল ভারতীয় উপমহাদেশের এই ফল খাদ্যগুণ ও পুষ্টিমূল্যে ভরপুর ৷ আসুন, দেখে নিই এই ফলকে কেন ‘সুপারফুড’বলা হয়? ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ কাঁঠাল রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ৷ কাঁঠাল সংক্রমণকে প্রতিহত করে শক্তি বৃদ্ধি পাওয়াতে সাহায্য করে৷ কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ প্রচুর ৷ ফলে মরসুমি এই ফলে হৃদযন্ত্র ভালো থাকে ৷ বিঘ্নিত হয়না রক্ত সংবহন পদ্ধতিও ৷   

শুধু তাই নয়, পরিমিত পরিমাণে কাঁঠাল খেলে  পরিপাক ক্রিয়া ভালো থাকে। কারণ অন্যান্য ফলের মতো কাঁঠালও ফাইবার সমৃদ্ধ। কাঁঠালের অ্যান্টি অক্সিড্যান্ট শরীরকে টক্সিনমুক্ত রাখতে সাহায্য করে ৷ ফলে ক্যানসারের আশঙ্কা কম হয় ৷ ভিটামিন এ সমৃদ্ধ কাঁঠাল চোখ ভাল রাখে ৷ দৃষ্টিশক্তি উন্নত হয় ৷ ছানি এবং রেটিনার অন্যান্য অসুখকে প্রতিহত করে এই ফল ৷ শরীরে অকালবার্ধক্য বা জরার ছাপকেও ঠেকিয়ে রাখে কাঁঠাল ৷ কাঁঠাল ক্যালসিয়ামসমৃদ্ধ ৷ এই ফলে হাড় মজবুত হয় ৷ দূরে থাকে হাড়ের জটিল রোগের আশঙ্কা। থাইরয়েড এবং দূষণ থেকে হওয়া হাঁপানি রোধ করতেও কাঁঠাল কার্যকরী ৷ তাই এই মরসুমে কয়েকদিন অন্তত কাঁঠাল খেয়ে শরীরকে নানান রোগ থেকে মুক্ত করুন। 

You might also like!