Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Health

2 years ago

Acidity Relief: কিছু খেলেই গলা জ্বালা, অ্যাসিডিটি থেকে মুক্তির ঘরোয়া টোটকা কী?

Acidity Relief
Acidity Relief

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খাওয়ার পরই গলা জ্বালা, বমি বমি ভাব। চাপা অস্বস্তি। একটু মশলাদার খাবার হলে তো কথাই নেই। আজকাল যে কোনও বয়সের মধ্যেই দেখা যাচ্ছে অ্যাসিডিটির সমস্যা।

দীর্ঘক্ষণ বসে বসে কাজ, মশলাদার খাওয়া-দাওয়া, অনিয়মিত জীবন যাপনের জীবনযাপনের কারণে অ্যাসিডিটির সমস্যা এখন ঘরে ঘরে। বর্তমানে চেনা সমস‍্যা হয়ে দাঁড়িয়েছে। জেনে নেওয়া যাক অ‍্যাসিডিটি থেকে মুক্তির ঘরোয়া উপায়।

হালকা গরম জল পান করে দিন শুরু করলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায়। হালকা গরম জলে গোল মরিচ এবং লেবু দিয়েও খেতে পারেন।

জিরে:

দুই কাপ জলে এক চামচ জিরে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে ফুটিয়ে ছেঁকে নিয়ে দিনে তিনবার খাবার পর পান করুন।

দই:

অ‍্যাসিডিটি থেকে মুক্তি দিতে দই অব‍্যর্থ। দই খেলে পেটের পাশাপাশি চুল ও ত্বক ভাল থাকে।

জোয়ানের জল:

জোয়ানের জল অ্যাসিডিটির জন্য খুবই উপকারী। এটি হজমশক্তিকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কলা:

ডায়েটিশিয়ানদের মতে, কলা পেটের জন্য বিশেষ করে অ্যাসিডিটির জন্য অত‍্যন্ত উপকারী।


You might also like!