Game

3 years ago

Arjun Tendulkar : আচমকাই কেনো ছাঁটাই অর্জুন তেন্ডুলকর? মুম্বই দলের অন্দর থেকে উঠে এলো বড় তথ্য !!

Arjun Tendulkar
Arjun Tendulkar

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএলের ৪৬তম ম্যাচে গতকাল পাঞ্জাব কিংসের (PBKS) মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। মরসুমের প্রথম সাক্ষাতে পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে পরাজিত হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। প্রথম ইনিংসের শুরুর ১৫ ওবার পাঞ্জাবকে সেদিন বেঁধে রাখতে পারলেও শেষ পাঁচ ওভারে স্যাম কারান, হরপ্রীত সিং ভাটিয়াদের ব্যাটিং বিক্রমে খড়কুটোর মত উড়ে যায় মুম্বইয়ের বোলিং লাইন আপ। শেষ পাঁচ ওভারে ৯৬ রান তুলে ২১৪ রান স্কোরবোর্ডে তুলে নেয় পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে বিশাল লক্ষের কাছাকাছি পৌঁছেছিলো মুম্বই (MI)। কিন্তু শেষ ওভারে অর্শদীপ সিং-এর অনবদ্য্ বোলিং তাদের জয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। তিলক বর্মা (Tilak Varma) এবং নেহাল ওয়াধেরার (Nehal Wadhera) মিডল স্টাম্প দু টুকরো করে দেন অর্শদীপ (Arshdeep Singh)। ১৩ রানে ম্যাচ হারে মুম্বই। সেইদিনের রোমহর্ষক ম্যাচের পর এই প্রতিদ্বন্দীতার দ্বিতীয় কিস্তি নিয়েও আগ্রহ জন্মেছিল ক্রিকেটজনতার মধ্যে।

সাড়া জাগিয়ে আইপিএল অভিষেক ঘটিয়েও পাঞ্জাবের বিরুদ্ধে ওয়াংখেড়েতে বল হাতে বেকায়দায় পড়েছিলেন শচীন তেন্ডুলকরের  (Arjun Tendulkar) পুত্র অর্জুন। ডেথ ওভারে বাঁ-হাতি পেসারের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। রান আটকানো বা উইকেট তোলা তো দূরের কথা বরং রানের ফ্লাডগেট যেন খুলে গিয়েছিলো অর্জুনের  (Arjun Tendulkar) ওভারে। এক ওভারে ৩১ রান খরচ করেন তিনি। চলতি আইপিএলে এর থেকে বেশী রান এক ওভারে খরচ করেন নি কেউই। গুজরাত টাইটান্স-এর (GT) যশ দয়ালের সাথে এই লজ্জার রেকর্ডে ভাগ বসান অর্জুন। পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে বল হাতে ব্যর্থ হওয়ার পরেও কিন্তু তাঁর ওপর থেকে আস্থা হারায় নি মুম্বই।.পরের ম্যাচেই ফের সুযোগ পেয়েছিলেন শচীন পুত্র। কিন্তু দলে নিজের জায়গা স্থায়ী করতে পারেন নি তিনি। কিছুদিনের মধ্যেই বাদ পড়ে যান। হঠাৎ অর্জুনকে ছেঁটে ফেলা হলো কেনো? গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বইয়ের মোহালি মহারণের পরে সামনে এলো বড় তথ্য।

You might also like!