Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asia Cup 2023 : এশিয়া কাপ : বিরাট-রোহিতরা যে মাইল ফলকের সামনে দাঁড়িয়ে

Rohit Sharma - Virat Kohli (File picture)
Rohit Sharma - Virat Kohli (File picture)

 

কলকাতা, ২ সেপ্টেম্বর : আজ শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত শুরু করছে এশিয়া কাপ। শুরুতেই মহারণ। এশিয়া কাপে বিরাট, রোহিত, জাডেজারা কোন কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে তা দেখে নেয়া যাক।

রোহিত শর্মা : সামনেই দুটো বড় টুর্নামেন্ট বিশ্বকাপ ও এশিয়া কাপ। রোহিত শর্মার জন্য এই দুটো টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ। ওডিআই ফরম্যাটের সেরা এই ব্যাটারের ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁতে আর লাগবে মাত্র ১৬৩ রান। বর্তমানে ওডিআইতে রোহিতের রান সংখ্যা ২৪৪টি ম্যাচে ৪৮.৬৯ গড়ে ৯,৮৩৭। ৩০টি সেঞ্চুরি, ৪৮টি হাফ সেঞ্চুরি এবং সেরা স্কোর ২৬৪। সুতরাং ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলস্টোন অপেক্ষা করছে রোহিতের জন্য।

বিরাট কোহলি :ওডিআইতে ১৩ হাজার রান পূর্ণ করার জন্য বিরাটের আর মাত্র ১০২ রান।একদিনের ক্রিকেটে এই রান করা কিছুই নয়। এশিয়া কাপেই তিনি এই রান করে নিতে পারেন। আর তিনি এই রান এশিয়া কাপে করতে পারলেই দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়বেন কোহলি। ২৭৫টি ম্যাচে ৫৭.৩২ গড়ে বিরাটের রান সংখ্যা এখন ১২,৮৯৮। ৪৬টি সেঞ্চুরি এবং ৬৫টি হাফ সেঞ্চুরি। সর্বাধিক স্কোর ১৮৩। একইসঙ্গে ২৬ হাজার আন্তর্জাতিক রানের মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায়ও আছেন বিরাট।এই রান করতে তার প্রয়োজন ৪১৮ রান।

রবীন্দ্র জাডেজা : এই অলরাউন্ডারটি আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায়। ৩০৮টি ম্যাচের ২৫৩টি ইনিংসে ৩৩.৪৫ গড়ে ৫,৮২১ রান রয়েছে তাঁর। তিনটি সেঞ্চুরি এবং ৩২টি হাফ সেঞ্চুরি রয়েছে জাড্ডুর। ছয় হাজার রানে পৌঁছতে তার প্রয়োজন ১৭৯ রান।

শ্রেয়স আইয়ার : ২০০০ ওডিআই রান করতে আর ৩৬৯ রান দরকার শ্রেয়স আইয়ারের। ৪২টি ম্যাচে ৪৬.৬০ গড়ে ওডিআইতে তাঁর রানসংখ্যা ১৬৩১। দুটি সেঞ্চুরি এবং ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

শুভমন গিল : ২০২২ থেকে ২০২৩ এই এক বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে শুভমন গিলের পারফরম্যান্স দুর্দান্ত। বিশেষ করে ওডিআই ফরম্যাটে। ২০০০ রান ছুঁতে গিলের প্রয়োজন ৫৬৩ রান। এশিয়া কাপে এই মাইলস্টোন তিনি ছুঁয়ে পারেন কিনা সেটাই দেখার?

কুলদীপ যাদব : গত আইপিএল এবং ক্যারিবিয়ান সফরে দারুণ ছন্দে রয়েছেন ভারতের একমাত্র চায়নাম্যান বোলার। ১৫০টি ওডিআই উইকেটের জন্য কুলদীপের আর প্রয়োজন ৯টি উইকেট।


You might also like!