Game

3 years ago

Tushar deshpande now is in top:ধোনির দলের একসময়ের নেট বোলারই এখন সবার শীর্ষে, সর্বাধিক উইকেট সংগ্রহ তুষারের

Tushar deshpande now is in top
Tushar deshpande now is in top

 

চেন্নাই, ১ মে : চলতি আইপিএলে এক সময়ের ধোনির নেট বোলারই সবাইকে পেছনে ফেললেন। তিনি হলেন তার দলেরই পেসার তুষার দেশপান্ডে। তিনি পিছনে ফেললেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, রশিদ খান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামিদের মতন বোলারকে। সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপান্ডেই এখন সবার উপরে। মোট ১৭টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে ১ নম্বরে তুষার।

তুষার এখনও অবধি আইপিএলে ৯টি ম্যাচে খেলে ৩৩.২ ওভারে ৩৬৯ রান খরচ করে ১৭টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অর্শদীপ সিং। তাঁর উইকেট সংখ্যা ১৫টি। ৮ ম্যাচে ৩৩ ওভারে ২৯৫ রান দিয়ে ১৫টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার। আর পার্পল ক্যাপের দৌড়ে তিনে আছেন মহম্মদ সিরাজ। এখনও অবধি আইপিএলে ৮টি ম্যাচে খেলে ৩২ ওভারে ২৩৪ রান খরচ করে ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ।

You might also like!