Game

2 years ago

Pete Sampras:আগামীকাল কিংবদন্তি পিট সাম্প্রাসের ৫২তম জন্মদিন

Pete Sampras
Pete Sampras

 

ওয়াশিংটন, ১১ আগস্ট: পিট সাম্প্রাস। টেনিসের এই কিংবদন্তির জন্ম: ১২ই আগস্ট, ১৯৭১। আমেরিকান এই টেনিস খেলোয়াড়কে খেলাধূলার ইতিহাসে অন্যতম সর্বশ্রেষ্ঠ বলা হয়। একজন ডান-হাতি খেলোয়াড়, তার শক্তিশালী সার্ভ-এর অসাধারণ ক্ষমতা ও সিংগল-হ্যান্ডেড ব্যাকহ্যান্ড-এর জন্যে, টেনিস জগতে তার ডাক নাম ছিল "পিস্তল পিট"।

এই টেনিস কিংবদন্তির পেশাদারী কর্মজীবন শুরু হয় ১৯৮৮ সালে এবং অবসর নেন ২০০২ সালে ইউএস ওপেন-এ আন্দ্রে আগাসিকে হারিয়ে খেতাব জয়ের মাধ্যমে।

উইম্বলডন চ্যাম্পিয়নশিপে সাম্পাস সবচেয়ে সফল পুরুষ খেলোয়াড়দের মধ্যে একজন। এই চ্যাম্পিয়নশিপে তিনি সাতবারের শিরোপা জয়ী। উইলিয়াম রেনশ-এর সাথে যুগ্মভাবে সাম্প্রাস ছিলেন সর্বাধিক জয়ের রেকর্ডধারী। রজার ফেডেরার ২০১৭ সালে ৮ম শিরোনাম জয় করে তার এই রেকর্ড ভেঙে দেন।

এছাড়াও সাম্প্রাস ইউএস ওপেন জিতেছেন ৫ বার, যা একটি ওপেন যুগের রেকর্ড। এছাড়া দু''বার অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন। তিনি জিতেছেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম। সাম্প্রাস ৬৪টি সিংগলস খেতাব জয় করেছিলেন।

১৯৯৩ সালে তিনি বিশ্বের সেরা এক নম্বর স্থান অর্জন করেন এবং সেই র‍্যাঙ্কিং ধরে রেখেছিলেন ২৮৬ সপ্তাহ ধরে। সেই সঙ্গে তিনি ১৯৯৩ সাল থেকে ১৯৯৮, এই পাঁচ বছর ৬ বার বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন।

তার টেনিস জীবনে বিরাট সাফল্যের জন্য ২০০৭ সালে আন্তর্জাতিক টেনিস হল অব ফেম -এর অন্তর্ভুক্ত করা হয়।আগামীকাল শনিবার ১২ আগস্ট এই টেনিস কিংবদন্তিকে স্মরণ করার দিন।


You might also like!