Game

2 years ago

Foundation Day of East Bengal:আগামীকাল ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস, প্রস্তুতি চলছে জোরকদমে

Foundation Day of East Bengal
Foundation Day of East Bengal

 

কলকাতা, ৩১ জুলাই: আগামীকাল পয়লা আগস্ট ইস্টবেঙ্গলের ১০৪তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে লাল-হলুদে চলছে জোর প্রস্তুতি। এই দিনটিতে প্রতি বছর বেশ কয়েকজন বর্তমান এবং প্রাক্তন ফুটবলার, সাংবাদিকদের বিশেষ সম্মান দিয়ে থাকে লাল-হলুদ শিবির। বিগত বছর ভারত গৌরব পেয়েছিলেন ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী ও টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। এবার ভারত গৌরব পাচ্ছেন রতন টাটা।

ইস্টবেঙ্গলে শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেছেন, ভারত গৌরব হিসেবে আমরা তাকেই বেছে নিয়েছি। কারণ ,তিনি টাটা ফুটবল একাডেমি গড়ে ভারতীয় ফুটবলে যে অবদান রেখেছেন তার জন্য আমি তাকে সম্রাট হিসেবেই দেখি।''

এছাড়াও এবারের প্রতিষ্ঠা দিবসে ইস্টবেঙ্গল ক্লাব তরফে আর কে, কী পুরস্কার পাচ্ছেন-বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান পাচ্ছেন ক্লেটন সিলভা।মাহেশ সিং পাচ্ছেন সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের সম্মান।লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন তরুণ বসু এবং অরুপ ভট্টাচার্য।

এই অনুষ্ঠানে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।



You might also like!