Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Tomorrow Cobe brayant birthday: আগামীকাল কোবি ব্রায়ান্টের জন্মদিন, এই দিনেও সারা বিশ্বের ক্রীড়াপ্রেমিরা শোকাহত!

Tomorrow is Kobe Bryant's birthday, sports fans around the world are sad!
Tomorrow is Kobe Bryant's birthday, sports fans around the world are sad!

 

কলকাতা, ২২ আগস্ট : কোবি বিন ব্রায়ান্ট (২৩ আগস্ট ১৯৭৮ জন্ম ও ২৬ জানুয়ারি ২০২০ মৃত্যু) ছিলেন একজন কিংবদন্তি মার্কিন বাস্কেটবল খেলোয়াড়। তিনি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) এর লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন। তিনি স্কুলে থাকাকালীন এনবিএতে যোগ দেন এবং তার খেলোয়াড়ি জীবনে লেকার্সের হয়ে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জেতেন।

দুবার ফাইনারের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়(এম ভি পি)। পেয়েছেন দুবার অলিম্পিক সোনা। ২০১৬ তাহলে তার অবসরের পর তার দুটি জার্সি(৮ ও ২৪ নম্বর)স্মরণীয় করে রাখতে তুলে রেখেছে লেকারস। আর কোন বাস্কেটবলার এই সম্মান পাননি। আগামীকাল তার জন্মদিন হলেও তিনি তার জন্মদিন আর কোনদিনও পালন করতে পারবেন না। কারণ গত ২৬ জানুয়ারি,২০২০ এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল কিংবদন্তি যুক্তরাষ্ট্রের কোবি ব্রায়ান্ট,সঙ্গে ছিল তার ১৩ বছরের মেয়ে জিয়ানা গিগি মারিয়া। তবে চার চারটে বছর পার হয়ে গেলেও ব্রায়ান্টের এইভাবে চলে যাওয়াটা এখনো কেউ বিশ্বাসই করতে পারছেন না।

২০১৫ সালে নিজের বিদায়ী মরশুমের আগে বাস্কেটবল অ্যাসোসিয়েশনকে একটা চিঠি লিখেছিলেন। সে চিঠি ছাপা হয়েছিল সারা বিশ্বের সংবাদমাধ্যমে, ওই চিঠি থেকে বানানো একটা অ্যানিমেশন শর্ট ফিল্মের জন্য অস্কারও জিতেছিলেন ব্রায়ান্ট। সেই চিঠিতেই তিনি লিখেছিলেন, কোনো দিন বাস্কেটবলকে ছেড়ে যেতে চান না। সে জন্যই অবসরের পরেও যুক্ত ছিলেন বাস্কেটবলে, মেয়েকেও তৈরি করতে চেয়েছিলেন বড় বাস্কেটবল খেলোয়াড়। কিন্তু নিয়তি! মৃত্যু ব্রায়ান্টকে কেড়ে নিল অবসরের মাত্র সাত বছর পরেই, সঙ্গে তাঁর মেয়েকেও! তাই তার জন্মদিন এলে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা সর্বকালের সেরা এই কিংবদন্তিকে স্মরণ করে আজও শোকাহত হয়ে পড়েন।

You might also like!