Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Test of the Ashes at Lord's: আজ লর্ডসে শুরু হচ্ছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট

The second Test  begins today at Lord's (File Picture)
The second Test begins today at Lord's (File Picture)

 

লন্ডন, ২৮ জুন: আজ লর্ডসে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এক দিকে অস্ট্রেলিয়ার সামনে থাকছে লিড বাড়ানোর সুযোগ, অন্য দিকে ইংল্যান্ডের লক্ষ্য সমতায় ফেরার। অ্যাশেজের পাঁচ ম‍্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে এমনই সমীকরণ নিয়ে মাঠে নামছে দুদল। বিকেল ৪টায় লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম টেস্টটি ২ উইকেটে জিতে এগিয়ে রয়েছে অজিরা। এবার তারা লিড বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচটিতেও জয়ের জন্য মুখিয়ে রয়েছে।

প্রথম টেস্টে ‘বাজবল’ থিওরি কাজে লাগাতে পারেনি ইংলিশরা। ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়েছে দলটি। তবে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও নিজেদের থিওরি থেকে ইংল্যান্ড যে সরে আসছে না, তা আগেই ইঙ্গিত করা হয়েছে দলটির পক্ষ থেকে। এদিকে অবসর ভেঙে প্রথম টেস্ট মঈন আলি খেললেও তিনি এবার দল থেকে বাদ পড়েছেন। কারণ ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার জায়গায় ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন জশ টং।

আর ঐতিহাসিক লর্ডসে দুইটি রেকর্ডের হাতছানি রয়েছে অজি স্পিনার নাথান লায়নের সামনে। লর্ডস টেস্টে একাদশে জায়গা পেলেই একটি রেকর্ডে নাম লেখাবেন লায়ন। টানা ১০০ টেস্ট ম্যাচ খেলার কীর্তি গড়বেন অজি এই স্পিনার। ওল্ড ট্রাফোর্ডে ২০১৩ এর অ্যাশেজ টেস্ট থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতিটি লাল বলের ম্যাচে এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই অজি ক্রিকেটার।

You might also like!