Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Team South Africa : নিউজিল্যান্ড সফরের জন্য বদলে গেল পুরো দক্ষিণ আফ্রিকা টিম!

Team South Africa  (File picture)
Team South Africa (File picture)

 

কেপটাউন, ৩১ ডিসেম্বর : ভারতের সিরিজ শেষ হওয়ার পরেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ়ে বদলে গেল প্রায় পুরো দলটাই। ভারতের বিরুদ্ধে খেলা ১৩ জন ক্রিকেটারকেই বাদ দেওয়া হয়েছে এই সিরিজ থেকে।

সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হল শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড সফরের জন্য যে দল ঘোষণা করেছে তা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। দলের অধিনায়ক করা হয়েছে নীল ব্র্যান্ডকে। এখনও দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়নি তাঁর। অর্থাৎ, অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হবেন তিনি! ক্রিকেটে এই দ্বিতীয়বার এমন ঘটনা ঘটছে যেখানে অভিষেক টেস্টেই কেউ অধিনায়ক হচ্ছেন? শুধু ব্র্যান্ড নন, মোট সাত জন ক্রিকেটারের অভিষেক হতে চলেছে এই সিরিজ়ে। এটাও একটা রেকর্ড।দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেই সময় দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ চলবে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের প্রধান ক্রিকেটারদের সেখানে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তাই এই সিদ্ধান্ত!

You might also like!