Game

3 years ago

Surya kumar best in t-20 : উইজডেনের বর্ষষেরা স্টোকস, টি-টোয়েন্টির সেরা ভারতের সূর্যকুমার

Ben Stokes - Suryakumar Yadav
Ben Stokes - Suryakumar Yadav

 

লন্ডন, ১৮ এপ্রিল : উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। কিছুদিন আগেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন স্টোকস। এদিকে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার যাদব।

ব্যাটে-বলে ২০২২ সালটা দারুণ কাটিয়েছেন বেন স্টোকস। গত বছর তার নেতৃত্বে ইংল্যান্ড এক নতুন যুগে পা রেখেছে। তার অধিনায়কত্বে গত বছর ১০ টেস্টের ৯টিতেই জিতেছিল ইংল্যান্ড।

গত বছর ১৫টি টেস্ট খেলেছেন স্টোকস। সে ১৫ টেস্টে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ৮৭০ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে তিনি ৪টি ফিফটিও করেছেন। আর বছরজুড়ে ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬ উইকেট।

এদিকে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার যাদব। গত বছর ৩১টি টি-টোয়েন্টিতে ১১৬৪ রান করেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ইতিহাসে যা এক বছরে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। এ ছাড়াও টি-টোয়েন্টি ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও গড়েছেন সূর্যকুমার।

এদিকে মহিলাদের মধ্যে উইজডেনের বর্ষসেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি।


You might also like!