Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Sumit Nagal : পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চাওয়ার বিপাকে সুমিত নাগাল!দিতে হবে কড়া মাসুল

Sumit Nagal (File Picture)
Sumit Nagal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সুমিত নাগাল, আর তাতেই বড় মাসুল দিতে হল দেশের এক নম্বর খেলোয়াড়কে। ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পরই তাঁকে অস্ট্রেলিয়ান ওপেনে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের টেনিস সংস্থা।

২০২১ সালে ওয়াইল্ড কার্ড হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন খেলার সুযোগ পেয়েছিলেন নাগাল। সে বার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সুযোগ পেয়েছিলেন তিনি। সোজাসুজি গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে সুযোগ পেয়েছিলেন। এ বারেও ক্রমতালিকার বিচারে সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল নাগালের। কিন্তু তাঁকে পাঠানো হবে না। স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্তে খুশি নন নাগাল। তিনি বলেন, “আমি ডেভিস কাপে খেলিনি বলে আমাকে পাঠানো হবে না। ফোন করে আমাকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সত্যি বলতে, এটা শুনে আমি ধাক্কা খেয়েছি। আশা করি ভবিষ্যতে এই অবস্থার উন্নতি হবে। না হলে ভারতীয় টেনিস দ্রুত শেষ হয়ে যাবে।”

পাকিস্তানের বিরুদ্ধে পরের বছর ফেব্রুয়ারিতে ইসলামাবাদে ডেভিস কাপ খেলার কথা ভারতের। কিন্তু সেই প্রতিযোগিতায় না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সুমিত। এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি সর্বভারতীয় টেনিস সংস্থা। সচিব অনিল ধুপর বলেন, “দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত ঠিক নয়। টেনিস সংস্থার পক্ষ থেকে এটা মেনে নেওয়া সম্ভব নয়। এমন কিছু ঘটলে অবশ্যই সংস্থা ব্যবস্থা নেবে।” 

You might also like!