Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Sania Mirza : জোর জল্পনা!নতুন বছরেই অবসর ভেঙে কোর্টে ফিরছেন সানিয়া মির্জা?

Sania Mirza (File picture)
Sania Mirza (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর্থার অ্যাশ এরিনায় সানিয়াকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় টেনিস ভক্তরা। কারন এ বছরই অবসর ভেঙ্গে আবার টেনিস মাঠে ফিরছেন ভারতীয় টেনিস সুন্দরী। গত বছরই টেনিসকে বিদায় জানিয়েছিলেন ভারতীয় টেনিস সুন্দরী। ২০২৩ সালে রোহন বোপান্নাকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন। কিন্তু খেতাব জিততে পারেননি। এক বছর পর আবার অস্ট্রেলিয়ান ওপেনেই দেখা যাবে সানিয়াকে।   

তবে সানিয়ার টেনিস মাঠে ফেরায় একটা ছোট্ট ট্যুইস্ট আছে। প্লেয়ার হিসেবে নয়, সানিয়ার টেনিস প্রত্যাবর্তন হচ্ছেন অন্য ভূমিকায়। মেয়েদের টেনিসে অত্যন্ত পরিচিত নাম সানিয়াকে দেখা যাবে কমেন্ট্রি বক্সে। অস্ট্রেলিয়ান ওপেনে টেনিস নিয়ে কাটাছেঁড়া করবেন। তাঁর প্রভূত অভিজ্ঞতা শেয়ার করবেন টিভি দর্শকদের সঙ্গে। সানিয়া বলেওছেন, ‘খেলাটা বরাবর আমার প্রাণ। কমেন্ট্রি আমাকে টেনিসের সঙ্গে জুড়ে থাকতে সাহায্য করবে।’ কমেন্ট্রি অবশ্য নতুন নয় সানিয়ার কাছে। গত বছর উইম্বলডনের সময়ও ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

বাবা ইমরান মির্জাও মেয়ের কমেন্ট্রি নিয়ে উচ্ছ্বসিত। সানিয়াকে নিয়ে বলেছেন, ‘ও কমেন্ট্রি করা পছন্দ করে। ও যেমন খেলাটা ভালো বোঝে, তেমনই মেয়েদের টেনিসে প্রায় সবাইকে চেনে। মিক্সড ডাবলস খেলার দরুণ ছেলেদেরও বেশ কয়েক জনকে ভালো মতো চেনে। অনেক অজানা গল্প দর্শকদের জন্য তুলে ধরতে পারবে সানিয়া।’

সানিয়া মির্জা সিঙ্গলসে তেমন সাফল্য পাননি,তবে ডাবলস ও মিক্সড ডাবলসে যথেষ্ট সাফল্য পেয়েছেন। সব মিলিয়ে ৬টা গ্র্যান্ড স্লাম জিতেছেন কেরিয়ারে। সেদিক থেকে দেখলে বেশ ঝলমলে এই টেনিস খেলোয়ারের কেরিয়ার। 

You might also like!