Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Shaheen Afridi: পাকিস্তানের ক্রিকেটে ফের অশান্তি! বনিবনা হচ্ছে না শ্বশুর জামাই-এ

Shaheen Afridi- Sahid Afridi (File picture)
Shaheen Afridi- Sahid Afridi (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অধিনায়ক নির্বাচন নিয়ে ফের অশান্তি দেখা দিল পাকিস্তান ক্রিকেটে। বিশ্বকাপের পর পাকিস্তানের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। তিনটি ফরম্যাট থেকেই সরে গিয়েছিলেন তিনি। তার পরে টেস্টে শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়। সেই নিয়ে আবার পাকিস্তানের ক্রিকেটে ঝামেলা বাধল। একটিও ম্যাচে নেতৃত্ব দেওয়ার আগে শাহিনকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি তুললেন তাঁরই শ্বশুর শাহিদ আফ্রিদি।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ চান, মহম্মদ রিজওয়ানকে অধিনায়ক করা হোক। তিনি বলেছেন, “রিজ়‌ওয়ানের পরিশ্রম এবং ফোকাসকে আমি সমীহ করি। ওর সবচেয়ে ভাল গুণ হল, সব সময় নিজের খেলার উপরে মনোযোগ দেয়। বাকিরা কী করছে না করছে সেটা দেখে না। সত্যিকারের লড়াকু ক্রিকেটার বলতে যা বোঝায় সেটা ও-ই। আমি ওকেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দেখতে চাই। শাহিনকে ভুল করে অধিনায়ক করে দেওয়া হয়েছে।”

একটি টিভি শোয়ে এ কথা বলার সময় শাহিন বসেছিলেন শাহিদের পিছনেই। তাঁর দিকে তাকিয়েই এই কথাগুলি বলেন শাহিদ। সব শুনে শাহিন হাসতে থাকেন। বিষয়টি মজার ছলে হলেও পাকিস্তানের সমর্থকেরা রেগে আগুন। তাঁদের দাবি, কেন প্রকাশ্যে এমন কথা বলবেন শাহিদের মতো অভিজ্ঞ ক্রিকেটার? এতে কি দলের সংহতি ঠিকঠাক থাকবে? যেখানে একটাও ম্যাচে শাহিন নেতৃত্ব দেননি, সেখানে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা কি ঠিক? আপাতত অবশ্য কোনও প্রশ্নের উত্তরই পাওয়া যায়নি।

You might also like!