Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Lionel Scaloni: স্কালোনি জানালেন, তিনি আর্জেন্টিনার কোচ পদে থাকছেন

Lionel Scaloni
Lionel Scaloni

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর্জেন্টিনার কোচ পদে থাকবেন কি না, তা নিয়ে গত বছরের নভেম্বরে লিওনেল স্কালোনি নিজেই প্রশ্নের জন্ম দিয়েছিলেন। এবার ইতালিয়ান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সে প্রশ্নের উত্তরটাও স্কালোনি নিজেই দিলেন। স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি থেকে যাচ্ছেন।২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ দায়িত্ব ছাড়ার ভাবনা জানিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর। গত নভেম্বরে মারাকানায় অনুষ্ঠিত সে ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছিলেন, ‘প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।’ 

স্কালোনি আরও বলেছিলেন, ‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন, যাঁর সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি...আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ, এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কী করব, সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে।’আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম এ মাসের মাঝামাঝিতে জানিয়েছিল, দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে কথা বলার পর কোপা আমেরিকা পর্যন্ত লিওনেল মেসিদের কোচ থাকার ব্যাপারে রাজি হয়েছেন স্কালোনি। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে মন্তব্যের জন্য এএফএর সঙ্গে যোগাযোগ করলেও কেউ কথা বলেননি। 

তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছিলেন, ‘লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলের সঙ্গেই থাকবেন এবং কোপা আমেরিকা পর্যন্ত কোচিং করাবেন। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করা হবে।’ যুক্তরাষ্ট্রে ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। স্কালোনির অধীনেই ২০২১ সালে দক্ষিণ আমেরিকার শীর্ষ এই আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবার তাঁর দলের অভিযানটা শিরোপা ধরে রাখার।

ইতালিয়ান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘অনেক কথাই হচ্ছে। তবে সব সময় সত্যিটাই বলেছি। এসব নিয়ে ভাবনার জায়গা ছিল। তবে এটা বিদায় বা এমন কিছু ছিল না। জাতীয় দল কীভাবে এগোবে, আমি সেটা ভেবেছি। আর তরুণদের জায়গা করে দেওয়ার সময়ও এটা।’২০১৮ সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন স্কালোনি। ২০২১ সালে তাঁর হাত ধরে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। পরের বছর জেতে ফিনালিসিমা ও বিশ্বকাপ।

আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসি আর কত দিন খেলবেন—এই প্রসঙ্গেও কথা বলেছেন স্কালোনি, ‘অন্য কিছু ভাবার আগপর্যন্ত লিও (মেসি) চালিয়ে যাবে। সে মাঠে সময়টা উপভোগ করছে, এই কারণেই (খেলা) চালিয়ে যাবে। আমরা সব সময়ই বলে এসেছি, যখন আর পারবে না, তার আগপর্যন্ত তাকে চালিয়ে যেতে হবে। কারণ, (অবসরের) পরের সময়টা হবে খুব কঠিন।’

You might also like!