Breaking News

 

Game

2 years ago

Sami: বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সামিই সবার ওপরে

MD Shami (File Picture)
MD Shami (File Picture)

 

মুম্বই, ৩ নভেম্বর: এবারের বিশ্বকাপে দু-বার, সব মিলিয়ে তিনবার। একমাত্র ভারতীয় বোলার হিসেবে একাধিক বার ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে মোহাম্মদ সামির। শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ারও নজির গড়লেন তিনি।

আর দেশের হয়ে ওডিআইতে সবচেয়ে বেশি ফাইফারও (ম্যাচে পাঁচ উইকেট) সামির দখলেই। তিনি ছাপিয়ে গেলেন অফস্পিনার হরভজন সিংকে। হরভজন সিং ওডিআইতে ৩ বার পাঁচ উইকেট নিয়েছেন। সামি নিলেন চার বার। এবারের বিশ্বকাপে প্রথম চার ম্যাচে দলে জয়গা পাননি সামি। হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় সামির ভাগ্য খুলে যায়।

এতদিন বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের নজির ছিল জাভাগল শ্রীনাথ এবং জাহির খানের। বাঁ হাতি পেসার জাহির খান ২৩ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছিলেন। আর জাভাগল শ্রীনাথ ৩৪ ম্যাচে নিয়েছিলেন ৪৪ উইকেট। মহম্মদ সামি মাত্র ১৪ ম্যাচেই পেরিয়ে গেলেন এই দুই ভারতীয় বোলারকে। গতকাল শ্রীলঙ্কার ম্যাচে খেলার আগে তাঁর উইকেট সংখ্যা ছিল ৪০। এ দিন ৫ উইকেট নেওয়ার পর বিশ্বকাপে ১৪ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা হল ৪৫। লিগ পর্বে এখনও দু-ম্যাচ বাকি ভারতের। সুতরাং সামি আরও অনেকখানি এগিয়ে যাবেন।

You might also like!