Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Md. Sami - Sania Mirza : সানিয়া ও সামির এক হবার গুঞ্জন!কতটা সত্যি এই তথ্য?

Sania Mirza- Md. Sami (File Picture )
Sania Mirza- Md. Sami (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন ধরে খবরের শিরোনামে সানিয়া মির্জা। কারণ, তাঁর প্রাক্তন স্বামী, পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিক তৃতীয় বার বিয়ে করেছেন। পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন শোয়েব। জীবনের এই কঠিন সময়ে তিনি পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগীদের পাশে পেয়েছেন। ঠিক একটা সময় ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ সামিও তাঁর স্ত্রী হাসিন জাহানের জন্য ছিলেন খবরের শিরোনামে। আসলে সামির বিরুদ্ধে ২০১৮ সালে বধূ নির্যাতন থেকে শুরু করে আরও একাধিক অভিযোগে মামলা করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। প্রতি মাসে এখন খোরপোশ বাবদ সামির থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পান হাসিন জাহান। হাসিন জাহানের একাধিক অভিযোগে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সামি। সেই সময় তিনি পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের পাশে পেয়েছিলেন। এ বার সামির সঙ্গে জুড়ল সানিয়ার নাম।  

মহম্মদ সামি ও সানিয়া মির্জার নাকি এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এমন গুঞ্জন শোনা গিয়েছে। এই তথ্য আদৌ সত্যি নয়। আসলে শোয়েব মালিক যে দিন সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ের খবর শেয়ার করেন, সেই দিন থেকে সানিয়া ও সামির নাম একসঙ্গে জুড়ে দিয়েছেন একাধিক নেটিজেনরা। অনেকেই তাঁদের বিয়ে হতে দেখতে চান বলে মন্তব্যও করেছেন সোশ্যাল মিডিয়া সাইট X এ। অবশ্য এই বিষয়ে নেটিজেনরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছেন। যেখানে একদল চাইছে, সামিকে বিয়ে করে শোয়েবের সঙ্গে বদলা নিন সানিয়া। আর একদলের দাবি, এই ভাবে দেশের দুই ক্রীড়াবিদকে নোংরামিতে জড়ানোর কোনও মানে হয় না।

You might also like!